ব্যাংকিং লেনদেনে সামাজিক দূরত্ব বজায় রাখাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
০৮ এপ্রিল ২০২০, ১১:০১ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ এএম
অর্থনীতি ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ব্যাংকিং লেনদেনে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে কাজে স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সাধারণ ছুটির মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে। তবে এই সাধারণ ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং লেনদেন চালু রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকের করণীয় নিয়ে গত ২২ মার্চ সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংকিং কার্যক্রম পরিচিত দর্শনার্থী বা সাক্ষাৎপ্রার্থীদের ব্যাংকে আগমনী নিরুৎসাহিত করতে হবে। ব্যাংকে উপস্থিত সকলের মধ্যে নির্দিষ্ট দূরত্ব যেন বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের বুধবারের সার্কুলারে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সময়ে আগত বিভিন্ন টাকা গ্রহণকারীসহ গ্রাহক, দর্শনার্থী সাক্ষাৎপ্রার্থী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আগমন করার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না। তাই এখন কোন রায় নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, ব্যাংকে আগত গ্রাহক দর্শনার্থী সাক্ষাৎপ্রার্থী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ আগমন করার পর যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণ করা যেতে পারে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ক্ষমতাবলে এর নির্দেশনা জারি করা হলো।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ