সরকারি ৪ ব্যাংককে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে: অর্থমন্ত্রী
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম
অর্থনীতি ডেস্ক:
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সরকারি ৪ টি ব্যাংককে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, সরকারি সোনালী, জনতা, অগ্রণী এবং বিডিবিএল সেপ্টেম্বরে তালিকাভুক্ত হবে। আর রূপালী ব্যাংক ইতিমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত। তাই এর শেয়ার ২৫ শতাংশ পর্যন্ত অফলোড করা হবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে পুঁজিবাজারে ব্যাংকের শেয়ার অফলোড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।
মুস্তফা কামাল বলেন, ব্যাংকগুলির ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে; একবারে না পারলে পর্যায়ক্রমে হবে। আগে থেকে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
এসব উদ্যোগের ফলে বাজারে কী প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন, মার্কেটের উপর কি ইমপ্যাক্ট হবে, আমি বলতে পারব না। আমাদের কাজটি হচ্ছে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়ে বাজারের সহায়ক জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া। বাজার কীভাবে উঠবে না নামবে তা সরকারের হাতে নেই।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনা হচ্ছে। ৭ টি প্রতিষ্ঠান ঠিক করা হয়েছে, যার মধ্যে দুটি বাজারে তালিকাভুক্ত হয়ে আছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা