শুক্রবার ও শনিবার শিল্পাঞ্চলে ব্যাংক খোলা রাখার নির্দেশ
০৫ আগস্ট ২০১৯, ০১:৫৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) শিল্পাঞ্চলে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমূহ আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।
এতে আরও বলা হয়েছে- ঢাকা, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।
বিভাগ : অর্থনীতি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ