বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: ছাত্রলীগ নেতা অমিত আটক
১০ অক্টোবর ২০১৯, ০১:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহাকে আটক করেছে পুলিশ। তাকে ঢাকার সবুজবাগ এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১০ (অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুব আলম জানান, সকাল ১১টার দিকে সবুজবাগ এলাকা থেকে অমিত সাহাকে আটক করা হয়েছে। তবে এখন তাকে কোথায় নেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি কিছুই জানাননি। সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গত গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ।
ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে হলের শিক্ষার্থীদের অভিযোগ।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছেন বুয়েটের শিক্ষার্থীরা।
হত্যার ঘটনায় আবরারের বাবা কুষ্টিয়াবাসী অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ মোট ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় মঙ্গলবার পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে যে কক্ষে আবরারকে হত্যা করা হয় সেখানে থাকতেন বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহা। হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ থাকলেও মামলায় অমিতকে আসামি না করায় বুয়েটসহ সারাদেশে এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।
ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়েছে, কেবল তাদের নামেই মামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হলেও শিক্ষার্থীদের দাবি অমিতের উপস্থিতিতে আবরারকে হত্যা করা হয়েছে।
হত্যার ঘটনায় ক্যাম্পাস যখন উত্তাল তখন আত্মগোপনে চলে যান অমিত সাহা। এ নিয়ে সমালোচনার মধ্যেই অমিতকে আটকের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার