ভারত থেকে আনা চালানে ২০০ কেজি ভায়াগ্রা
২৪ জুলাই ২০১৯, ০৬:৩৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আনা বিভিন্ন ধরনের পণ্যের একটি চালানে ২০০ কেজি ভায়াগ্রা (সিলডেনাফিল সাইট্রেট) ছিল বলে নিশ্চিত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তিন মাস আগে চালানটি জব্দ করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে তারা।
আজ বুধবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান রেড গ্রিন ইন্টারন্যাশনাল ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্যের একটি চালান আনে। রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে চালানটি খালাস করে নেওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। গত ১৬ এপ্রিল এই চালান আটক করা হয়। এতে ছিল ৫০০ কেজি ফ্লেভার, ২০০ কেজি সাদা পাউডার, ১ লাখ ৯৪ হাজার পিস সিরিঞ্জ, ১১০.৭৭ কেজি ইমিটেশন জুয়েলারি, ৩০৩ পিস শাড়ি, ১৪ পিস ওড়না, ১০ পিস কামিজ, ৯ পিস সালোয়ার, ৩৮টি থ্রিপিস, ১৯ পিস শার্ট ও ১২২ পিস প্যান্ট। পরে কাস্টম হাউসের নিজস্ব ল্যাবে ২০০ কেজি পাউডার পরীক্ষা করে ভায়াগ্রা শনাক্ত করা হয়।
অত্যন্ত স্পর্শকাতর পণ্য বিবেচনায় আরও নিশ্চিত হওয়ার জন্য এর নমুনা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়। তিন মাস পর কুয়েট পরীক্ষা করে পণ্যটিকে ৯৮ শতাংশ ভায়াগ্রা বলে রিপোর্ট দেয়। কুয়েটের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলো কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট আহাদ এন্টারপ্রাইজের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য যুগ্ম কমিশনারের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি