সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
২৩ জুলাই ২০১৯, ০৬:২৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের বসুন্ধরা কয়েল ফ্যাক্টরির সামনে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচএম জসিম উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৫টার দিকে স্থানীয়রা মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করার জন্য পিবিআইতে পাঠানো হয়েছে। নিহতের ডান হাতের বুড়ো আঙ্গুলের নখ উঠানো এবং বাম হাতের কব্জির উপর দুটি কামড়ের দাগ রয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের আধারে এখানে লাশ ফেলে রেখে গেছে। আমরা হত্যাকাণ্ডের কারণ এবং নিহতের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা