স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
২২ জুলাই ২০১৯, ০৩:৪৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ১০ মাসের সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বিট্টু নামের এক যুবক।
সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বিট্টুর স্ত্রী পুন্ন (২০) ও তার ১০ মাসের ছেলে মানব।
জানা গেছে, বিট্টু হিন্দু হলেও তার স্ত্রী পুন্ন মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করে পুন্নকে বিয়ে করেন বিট্টু। তাদের সংসারে ১০ মাস বয়সী মানব নামের এক ছেলে সন্তান জন্ম নেয়। বিট্টু ইসলাম ধর্ম গ্রহণ করায় তার পরিবার বিষয়টি মেনে নেয়নি। তাই বিট্টু দম্পত্তি সদর উপজেলার পারনান্দুয়ালী রায়পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী বিট্টু। এরপর একই বটি দিয়ে নিজের গলায় কোপ দেয় বিট্টু। এতে তার অবস্থাও আশঙ্কাজনক।
মাগুরার পুলিশ সুপার খান মো. রেজোয়ান জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহগুলো উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা