জিনের ভয় দেখিয়ে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
২২ জুলাই ২০১৯, ০৩:৩৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
জিনের ভয় দেখিয়ে বহু নারী ও শিশুকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগে রাজধানীর দক্ষিনখান থেকে ইদ্রিস আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামকে আটক করেছে র্যাব-১ । আটককৃত ইমাম ইদ্রিস আহমেদ ১৮ বছর ধরে এ ধরনের কাজ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
আজ সোমবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।
তিনি বলেন, গ্রেপ্তার ইদ্রিস আহম্মদ দক্ষিণখানের একটি মসজিদের ইমাম। তিনি স্থানীয় একটি মাদরাসাতে প্রায় ১৮ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। ইদ্রিসের বিরুদ্ধে চার-পাঁচ জন নারীকে ধর্ষণ ও ১০-১২ কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। জিনের ভয় দেখিয়ে তিনি এসব অপকর্ম করে আসছিলেন।
তিনি আরও বলেন, ঝাড়ফুক ও তাবিজ-কবজ দেয়া এবং জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতো ইদ্রিস। তিনি তার মসজিদ ও মাদ্রাসার খাদেম ও ছাত্রদের জোরপূর্বক বলাৎকার করতো। এমন কী এসব মোবাইলে ধারণ করতো এবং কাউকে না বলার জন্য জিনের ভয় ও হুমকি দিতো।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদ্রিস ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো স্বীকার করেছে। দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা