কবিরাজের পানি পড়া খেয়ে ২ জনের মৃত্যু, কবিরাজ গ্রেপ্তার
২২ জুলাই ২০১৯, ০৩:২৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক :
সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে চিকিৎসাধীন থাকার একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন আরো ২ জন। এঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুলাই) দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। এর আগে সাভারে কাউন্দিয়ার আলী নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫) রাজধানীর মিরপুরের বাসিন্দা। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি। এসময় তারাসহ আরো দুই জন কবিরাজের দেওয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনার এক দিন পর গতরাতে (রবিবার) চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুলের মৃত্যু হয়। তবে চিকিৎসাধীন অপর দুই জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, এঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা