মহাসড়কে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
০৩ জুন ২০১৯, ০৪:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে লক্ষাধিক টাকাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত র্যাবের চলমান বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, কাঁচপুর, মদনপুর ও সাইনবোর্ড এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
মহাসড়কে চাঁদাবাজি করার সময় প্রথমে গ্রেপ্তার ১৩ চাঁদাবাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন, পিপিএম।
আলেপ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি করে আসছে। তারা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের/রাস্তায় চলাচলরত সাধারণ মানুষকে এবং বাস, অটোরিক্সা, (সিএনজি) ইত্যাদি যাত্রাবাহী পরিবহনে চাঁদাবাজি শুরু করে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরদারির পর অভিযান পরিচালনা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১। মোঃ মোশারফ (৩১), ২। শামীম (৩৫), ৩। মোঃ রাব্বাী @ বাবর (৩১), ৪। মোঃ খোরশেদ আলম ইমন (৩৫), ৫। মোঃ কাজী এরশাদুজ্জামান @ এরশাদ (৩৪), ৬। আঃ কাদের @ সুমন (৩৪), ৭। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), ৮। মোঃ আলমগীর হোসেন (৩২), ৯। আঃ সালাম (৫০), ১০। মোঃ জিয়াউর রহমান (২৫), ১১। মোঃ মাহফুজুর রহমান (২৫), ১২। মোঃ মহসিন মিয়া ৩০), ১৩। মোঃ মুনসুর আলী (৩৮), ১৪। মোঃ আরশাদ মোল্লা (৪৭), ১৫। জহুর আকন্দ (৫২), ১৬। ওমর ফারুক (৩৩), ১৭। মোঃ হুমায়ুন কবির (৩৭), ১৮। হাসান কাউসার (২৮) এবং ১৯। মোঃ মনিরুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ লাখ ৬ হাজার টাকা ও ১৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা