প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়াকে ভিক্ষুকমুক্ত ঘোষণা
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শহর সমাজসেবা প্রকল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ভিক্ষুক পূর্ণবাস ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫১ জন ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে তাদের প্রাথমিকভাবে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা ও ২ কেজি চাল দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মাসাদুল হাসান তাপস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমূখ।
সভায় প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে প্রত্যেক ভিক্ষুককে ঘর নির্মাণ ও ৩য় পর্যায়ে যে সকল ভিক্ষুক কৃষি কাজ করতে পারে তাদের জন্য কৃষি জমির ব্যবস্থা করে দেয়া হবে বলে জানানো হয়।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার