দুর্নীতির ধারণা সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
২৩ জানুয়ারি ২০২০, ০৩:২২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
২০১৯ সালে দুর্নীতির ধারণা সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দুর্নীতির সর্বনিম্ন দিক থেকে এক ধাপ এগিয়েছে দেশটি। তবে সূচকের স্কেলে কোনো পরিবর্তন হয়নি। ১০০ মানদণ্ডে এবার (২০১৯) বাংলাদেশের স্কোর ২৬। ২০১৮ সালেও স্কোর ছিল ২৬।
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআএ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
টিআই প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় সিপিআই-২০১৯ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার সর্বনিম্ন থেকে গণনা ও স্কোর অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে। যা সিপিআই ২০১৮ থেকে এগিয়েছে। এছাড়া, সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশ ১৪৬তম অবস্থানে। এখানে গত বছরের তুলনায় তিন ধাপ উন্নতি হয়েছে।
এশিয়া প্যাসিফিকের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। এশিয়ায় নিচের দিক থেকে আফগানিস্তান এক নম্বরে।
সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ‘গত বছর দুর্নীতিবিরোধী অভিযানের সময় মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এটা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে।’
তিনি বলেন, ‘দুর্নীতির ভালো স্কোর করার মতো আইনি ও কাঠামোগত সক্ষমতা আছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্যই স্কোরে এগোতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। দুর্নীতি থাকার ফলে এর সুফল মানুষ ঠিকমতো পাচ্ছে না।’
টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ভালো করছে। কিন্তু এর সুফল ভালোভাবে দিতে পারছি কি না, সেটাই বড় প্রশ্ন। দুর্নীতি না থাকলে আরও উন্নতি হতো।’
টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ কমিউনিকেশন) শেখ মঞ্জুর ই আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার