নিউমোনিয়ায় বাংলাদেশে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে দুই শিশু
১৩ নভেম্বর ২০১৯, ০৭:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২০ বছরে দেশে ৬৩ শতাংশ শিশু মৃত্যুর হার কমলেও প্রতি ঘন্টায় নিউমোনিয়ার কারণে দেশে দুটি শিশু মৃত্যুর শিকার হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। তৃতীয়বারের মতো গ্লোবাল চাইল্ডহুড রিপোর্ট ২০১৯ প্রকাশ করে সংস্থাটি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ২০০০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। তবে শিশু মৃত্যু কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। তা সত্ত্বেও গত বছরের ন্যাশনাল সিচুয়েশন অ্যানালাইসিস রিপোর্ট অফ নিউমোনিয়া প্রতিবেদন অনুযায়ী পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া এখনো মৃত্যুর প্রধান কারণ।
জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে পাঁচ বছরের কম বয়সী মোট ১৬ শতাংশ, ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩০ শতাংশের মৃত্যুর প্রধান কারণ হলো নিউমোনিয়া। সংস্থাটির বাংলাদেশ অংশের পরিচালক ইশতিয়াক মান্নান বলেন, ২০ বছর আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে শিশুদের স্বাস্থ্যগত, শিক্ষাগত এবং আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা পর্যাপ্ত থাকলেও নিউমোনিয়া মোকাবিলা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল