আজ থেকে টানা ২২ দিন বন্ধ ইলিশ ধরা
০৯ অক্টোবর ২০১৯, ১২:২৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ এএম
মোংলা প্রতিনিধি:
আজ ৯ অক্টোবর বুধবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বন্ধ থাকবে সাগর ও সুন্দরবন হতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বেঁচা-কেনা।
মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর’র এই নিষেধাজ্ঞা বলবৎ রাখতে মঙ্গলবার (৮ অক্টোবর) দিনভর ও রাতে মোংলা পৌর শহর, বিভিন্ন হাট-বাজার ও সুন্দরবন উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচারণা চালানো হয়েছে। আর ইলিশ আহরণ বন্ধ থাকাকালীন সময়ে উপকূলীয় এলাকার জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,জেড তৌহিদুর রহমান।
মৎস্য কর্মকর্তা বলেন, মৌসুম এলেই উপকূলীয় নদ-নদীতে এসে মা ইলিশ প্রজনন ঘটায়। তাই মা ইলিশ মিঠা পানিতে এসে নির্বিঘ্নে যাতে প্রজনন ঘটাতে পারে সেজন্য পূর্ণিমার আগে চারদিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষিদ্ধ এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুদকরণ কিংবা বিক্রিও সম্পূর্ণ বেআইনি।
নিষেধাজ্ঞার এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত বা উভয় দণ্ড পেতে হবে। মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে মোংলার ছয় হাজার কার্ডধারী জেলেদের ভিজিএফ খাদ্যশস্য কর্মসূচীর আওতায় ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, নিষিদ্ধের এই সময়ে সাগরে কোস্টগার্ড সার্বক্ষণিকভাবে টহলে থাকবে বলে জানিয়েছেন- কোস্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লে. ইমতিয়াজ আলম।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন