হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
১২ অক্টোবর ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ৪ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। সেজন্য মেডিকেল টিমের চেকআপের জন্য ম্যাডামকে বিকেল ৩ টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবে, এরপর জানানো হবে ম্যাডামের সর্বশেষ অবস্থা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামকে হাসপাতালে নেওয়ার আগে তার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফিরোজায় কিছু সময় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে গেছেন।
এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে গুলশানের বাসভবন ফিরোজার একটি কক্ষে চিকিৎসা চলছিল বিএনপি চেয়ারপারসনের। এরপর ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় খালেদা জিয়ার। তখন সেখান থেকে গুলশানের বাসভবনেই ফিরিয়ে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার করোনা মুক্তির খবর দেওয়া হয় ৯ মে। সিসিইউতে থাকা অবস্থায় হঠাৎ জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিনে ফিরিয়ে আনা হয়। এর ১৬ দিন পর বাসায় ফেরেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি