দেশে করোনার টিকা গ্রহিতার সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে
০১ মার্চ ২০২১, ০৮:২১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন মানুষ। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৫৪ জনের। পার্শ্বপ্রতিক্রিয়া বলতে স্বাস্থ্য অধিদফতর সামান্য জ্বর, গা ব্যথা, গলা ব্যথা, দুর্বলতা, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া বা লাল হওয়াকে বুঝিয়েছে।
সোমবার ( ১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি শুক্রবার এবং জাতীয়ভাবে ঘোষিত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত হচ্ছে।
আজ সোমবার টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন আর নারী ৪৬ হাজার ৬৬৫ জন।
মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন ৯ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন, তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ৪২ হাজার ৪৯৩ জন আর নারী ৩ লাখ ৪১ হাজার ৯৯৫ জন।
ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৮ জন, তাদের মধ্যে পুরুষ ৮৭ হাজার ৫৩৭ জন আর নারী ৫১ হাজার ৪৯১ জন।
চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ৪ হাজার ৫৯৯ জন, তাদের মধ্যে পুরুষ ৪ লাখ ৫৮ হাজার ১৬৯ জন আর নারী ২ লাখ ৪৬ হাজার ৪৩০ জন।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৮১ জন, তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২৭ হাজার ২৭২ জন আর নারী ১ লাখ ২৮ হাজার ১০৯ জন।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৪২৬ জন, তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭২৮ জন আর নারী ১ লাখ ৪ হাজার ৬৯৮ জন।
খুলনা বিভাগে টিকা নিয়েছেন ৪ লাখ ৯০৬ জন, তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৪২ জন আর নারী ১ লাখ ৪৭ হাজার ৮৬৪ জন।
বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৩১ জন, তাদের মধ্যে পুরুষ ৯৯ হাজার ৭৯৫ জন আর নারী ৫২ হাজার ১৩৬ জন।
সিলেট বিভাগে মোট টিকা নিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৬ জন, তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৪ হাজার ৭৮০ জন আর নারী টিকা নিয়েছেন ৭২ হাজার ২৮৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার