কসোভোর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান
১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় এবং মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ। তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বাংলাদেশ এখন সবজি, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করছে। এ সময় স্পিকার কসোভোকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
স্পিকার বলেন, কসোভো নতুন স্বাধীন দেশ হিসেবে উদীয়মান। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা করার মাধ্যমে দু’দেশের সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব। বাংলাদেশে এখন বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে। এ সময় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে কসোভোর ব্যবসায়ী সমাজকে পাটজাত পণ্যের প্রসার- যা পরিবেশবান্ধব, ওষুধ শিল্প ও একশটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান।
রাষ্ট্রদূত গুনের উরেয়া বলেন, বাংলাদেশের জনগণ খুব আন্তরিক। কসোভোর জনগণের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় মিল হচ্ছে দুদেশের জনগণই দৃঢ় পারিবারিক বন্ধনে বিশ্বাসী। বাংলাদেশের সাথে কসোভোর বন্ধন সুদৃঢ় করতে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করত: সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ স্বল্প সময়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে যা অনুসরণযোগ্য। এ সময় তিনি স্পিকারকে কসোভোর আর্থ সামাজিক অবস্থান তুলে ধরে বাংলাদেশে সহযোগিতা কামনা করেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ