দেশে গরিব মানুষের সংখ্যা আরও কমেছে: বিবিএসের জরিপ
১২ এপ্রিল ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
টাইমস ডেস্ক:
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে মতে, দেশে গরিব মানুষের সংখ্যা আরও কমেছে।বিবিএসের খানা আয় ব্যয় জরিপের তথ্যমতে ২০২২ সালে দারিদ্র্যের হার কমে হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
বুধবার দুপুরে রাজধানীর পরিসংখ্যান ভবনে বিবিএস আনুষ্ঠানিকভাবে খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে।
বিবিএস জানায়, শহরের চেয়ে গ্রামে দারিদ্র্যের হার বেশি। গত বছর খানার গড় মাসিক আয় বেড়ে হয়েছে ৩২ হাজার ৪২২ টাকা। আর ব্যয় বেড়ে হয়েছে ৩১ হাজার ৫০০ টাকা। দারিদ্র্যের হার কমলেও দেশে বৈষম্য বেড়েছে।
এর আগে ২০১৬ সালে খানা জরিপ করে বিবিএস। তখন দেশে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও দারিদ্র্য হার কমার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, একনেক সভায় প্রধানমন্ত্রীকে দারিদ্র্য কমার খবর দেওয়া হয়েছে। এই খবর শুনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।
এদিকে কোভিড পরবর্তীসময়ে দেশে দারিদ্র্য হ্রাসের এই চিত্র আশাব্যঞ্জক বলে মনে করেন বিবিএসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিবিএস মনে করে, দারিদ্র্য বিমোচনের এই ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর