হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বঙ্গবাজারে সুপরিকল্পিত ভবন নির্মাণ করা যায়নি: প্রধানমন্ত্রী
০৫ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
টাইমস ডেস্ক:
বঙ্গবাজারে আগুনের ঘটনা দুঃখজনক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসায়ীদের করা রিটে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় সেখানে সুপরিকল্পিত মার্কেট ভবন নির্মাণ করা যায়নি।
বুধবার সকালে গণভবনে পদ্মাসেতুর ঋণের কিস্তি পরিশোধে চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
পদ্মাসেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করেছে সেতু বিভাগ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চেক হস্তান্তর করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় প্রধানমন্ত্রী বলেন দেশি বিদেশি সব বাধা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ পারে। এই সেতু বাঙালির গর্ব ও অহংকারের প্রতীক। গতকাল সেতুতে পরীক্ষামূলক রেল চলাচল আরো একটি মাইলফলক অর্জন বলেও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া বঙ্গবাজারের ভয়াবহ আগুণের ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, সরকার সাধ্যমত ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। বঙ্গবাজারে সুপরিকল্পিত মার্কেট ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে তা সম্ভব হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় ফায়ার সার্ভিস সদর দপ্তরের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ভবিষ্যতে এ ধরণে ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরো তিনটি মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর