শূন্যের গেজেট হলেই বিএনপির এমপিদের আসনে উপনির্বাচনের ঘোষণা: ইসি
১১ ডিসেম্বর ২০২২, ০৬:১৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
টাইমস ডেস্ক:
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণা করে গ্যাজেট প্রকাশের পরই উপনির্বাচন করবে নির্বাচন কমিশন। রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান।
সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, যতক্ষণ পর্যন্ত গেজেট হবে না, ততক্ষণ পর্যন্ত ইসির কাজ শুরু করার কোন সুযোগ নেই। যে দিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে, তার পরের ৯০ দিনের মধ্যে ওই সব আসনে উপ-নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, সামনের উপনির্বাচনেও ইভিএম ব্যবহার হবে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরাও থাকতে পারে। কোন দলের কথায় কমিশন পদত্যাগ করবে না বলেও জানান তিনি।
ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর রোববার তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। মেয়াদপূর্তির এক বছর আগেই তারা সংসদ ছাড়লেন।
তাদের মধ্যে পাঁচজন সশরীরে উপস্থিত থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নিয়ে আসনগুলো শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাকি দুজনের পদত্যাগপত্র যাচাইবাছাই করে পরে সিদ্ধান্ত জানানোর কথা জানান তিনি।
বিএনপির এমপিদের মধ্যে বগুড়া-৭ আসনের জি এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ এর জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা রোববার সকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।
শনিবার ঢাকার গোলাপবাগের সমাবেশেই তারা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী রোববার তারা সশরীরে এসে সই করা পদত্যাগপত্র জমা দেন। মেয়াদপূর্তির এক বছর আগেই সংসদ ছাড়লেন তারা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ‘অসুস্থতার’ কারণে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ এর হারুনর রশীদ বিদেশে থাকায় সংসদ ভবনে উপস্থিত না হলেও তাদের স্বাক্ষর সম্বলিত পদত্যাগপত্র স্পিকারের হাতে দেন দলীয় হুইপ রুমিন ফারহানা।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি