কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা ট্রলারে ৬ লাশ
১০ জুলাই ২০১৯, ১২:২৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ এএম
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ৬ জনের মরদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি ফখরুল করিম জানান, মঙ্গলবার (৯ জুলাই) রাত তিনটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়। পরে টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরও দু’টি মরদেহ ট্রলারের পাটাতনের ভেতর পাওয়া যায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন এটি মিয়ানমারের ট্রলার হতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, লাশগুলো এখন জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ডুবন্ত ট্রলারটিতে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি