মে মাসে সারাদেশে ৪৪১ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬২
০৩ জুন ২০২১, ০৯:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
মে মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬২ ও আহত হয়েছেন ৫৪৯ জন। নিহতের মধ্যে নারী ৮৩ জন ও শিশু ৬৬ জন। বৃহস্পতিবার (৩ জুন) এক প্রতিবেদনে সামাজিক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ করেছে। ৭ টি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে জানানো হয়, মে মাসে ২২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১৭ জন। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১৪৭ জন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৬ জন। এ সময়ে আটটি নৌ-দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পাঁচটি রেলপথ দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রায় শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে ফেরি থেকে হুড়োহুড়ি করে নামার সময় দু’টি ঘটনায় ছয়জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২১৭ জন, বাস যাত্রী নয়জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি যাত্রী ৩৭ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স যাত্রী ৩২ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা-টেম্পু) ৭৮ জন, নসিমন-ভটভটি-মাহিন্দ্র-চান্দের গাড়ি যাত্রী ৩৪ জন ও প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ৮ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৯টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৬৩টি গ্রামীণ সড়কে, ৩৫টি শহরের সড়কে ও অন্য স্থানে ছয়টি সংঘটিত হয়েছে।
এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৪ জন। সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। ২৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩২টি দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। তিনটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।
তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের মধ্যে পুলিশ সদস্য, র্যাবের কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আনসার ভিডিপি কমান্ডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী, পোস্ট মাস্টার, আইনজীবী, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
এর আগে গত এপ্রিল মাসে দেশে ৩৯৭টি দুর্ঘটনায় ৪৫২ জন নিহত হয়েছিল।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা