ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে না
পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় এবার বাংলাদেশেও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল। দেশে মোটরসাইকেল কেনা-বেচার ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে।
ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হাদামিকে আটক করলো ইসরাইল
জেরুজালেম বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হাদামিকে রোববার (৩০ জুন) গ্রেপ্তার করেছে ইসরাইল। তাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ত্বকের যত্নে আমের ব্যবহার
খেতে বেশ স্বাদের হওয়ায় পুষ্টিগুণে ভরপুর রসালো আম সবারই বেশ পছন্দের ফল। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, কপার ও পটাশিয়াম, যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়, আবার ত্বকের যত্নেও বেশ কাজের আম।
হুয়াওয়ের দুর্দিন: আইফোন উৎপাদন বাড়িয়েছে অ্যাপল
হুয়াওয়ের সাফল্যে বিশ্বের স্মার্টফোন বাজারে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে অ্যাপল। যে কারণে চীনভিত্তিক প্রতিষ্ঠানটির ওপর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা আরোপ করা এবং কালো তালিকাভুক্তির বিষয়টিকে আইফোন ব্যবসা বিভাগের মন্দাভাব কাটিয়ে ওঠার সুযোগ হিসেবে নিয়েছে অ্যাপল।
বিমানবন্দরে ৭ রাউন্ড গুলিসহ এলডিপি মহাসচিব আটক
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ সাত রাউন্ড গুলিসহ আটক হয়েছেন।
বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ার আশংকায় সুন্দরবন
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার “বিপন্ন বিশ্ব ঐতিহ্য” হিসাবে ঘোষণা করেছে। সাম্প্রতিক নতুন এ ঘোষণার ফলে ভবিষ্যতে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
ময়মনসিংহে ট্রাক পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
কোনদিন মা হওয়ার ইচ্ছে নেই মল্লিকার
মল্লিকা শেরওয়াত বলিউডের এক সময়ের হট নায়িকা। ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির বিপরীতে অভিষেক ছবি ‘মার্ডার’ দিয়েই যিনি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। খোলামেলা দৃশ্যে তার ধারে কাছেও যে কেউ নেই এটাও বুঝিয়েছিলেন মল্লিকা। সেই মল্লিকা বর্তমানে অভিনয় জগতে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। কাজ করছেন তার মতো নারীদের পুনর্বাসন নিয়ে।
পাবলিক সার্ভিস ডে উপলক্ষে সম্মাননা প্রদান
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে উপলক্ষে নরসিংদীতে র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ জুন) সকালে সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নরসিংদী সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
অপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা তৈরি করতে হাইকোর্টের নির্দেশ
প্রয়োজন ছাড়া প্রসূতির অপ্রয়োজনীয় সিজার কার্যক্রম রোধে এক মাসের মধ্যে একটি নীতিমালা তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নরসিংদীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগে ৭৬ প্রার্থী বাছাই
নরসিংদীতে কোন তদবীর বা ঘুষ নয় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগে চূড়ান্ত প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে।
আওয়ামীলীগ ভয় পায় বলেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে: মন্জুর এলাহী
নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী বলেছেন, আওয়ামীলীগ জনগণকে ভয় পায় বলেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে আমার (বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী) উপর তিনবার হামলা করা হয়েছে। আমার নির্বাচনী নরসিংদী-৩ (শিবপুর) প্রচারের ২৮টি গাড়ী ভাংচুর করা হয়েছে। প্রায় ৩০০ নেতাকর্মীর নামে একাধিক গায়েবী মামলা দেয়া হয়েছে।
পলাশে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মা আটক
নরসিংদীর পলাশে মুক্তা আক্তার (২২) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শনিবার (২৯ জুন) রাতে অসুস্থতাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।
সব স্তরে বাড়ল গ্যাসের দাম: এক চুলা ৯২৫, দুই চুলা ৯৭৫ টাকা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)ভোক্তা পর্যায়ে সব স্তরে গ্যাসের দাম বাড়িয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী গৃহস্থালীতে ব্যবহারের জন্য প্রতি মাসে গ্রাহকদের এক বার্নার চুলার জন্য গ্যাসের দাম ৯২৫ টাকা ও দুই বার্নার চুলার জন্য ৯৭৫ টাকা গুনতে হবে। এ সিদ্ধান্তের ফলে ৩২.৮ শতাংস গ্যাসের দাম বাড়ানো হলো। ১ জুলাই থেকে গ্যাসের নতুন দাম কার্যকর করা হবে।
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর
২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস করা হয়েছে। এ বাজেট আগামী সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।
খাবার ভেবে ছানার মুখে সিগারেট তুলে দিল পাখি!
সন্তানের খিদে পেলে কোন মায়ের মনই শান্ত থাকে না। মানুষের মতো প্রাণিরাও পারে না সন্তানের খিদে সহ্য করতে। সম্প্রতি সন্তানের জন্য এক পাখির খাদ্য সংগ্রহের চেষ্টা কষ্ট দিয়েছে অনেককে।
শিক্ষক ও ডাক্তারদের রাজনীতির বাইরে রাখতে হবে
সরকার এত টাকা দিচ্ছে, শিক্ষকদের বেতন বাড়াচ্ছে, এমপিওভুক্তি চাইলে দেয়া হচ্ছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। এছাড়া ডাক্তার ও শিক্ষকরা দলীয় রাজনীতিতেও জড়িত হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।
শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলা: ২৮ আসামী কারাগারে
পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় ২৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৪ জুলাই হজ ফ্লাইট শুরু, অর্ধেক যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ
আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ। এদের মধ্যে সাড়ে ৬৩ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।