শাওমির ইলেকট্রিক বাইক, দাম ৩৭ হাজার
২৭ এপ্রিল ২০১৯, ০৮:০৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন ডেস্ক:
চীনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি শাওমি এবার সুলভ মূল্যে বাজারে এনেছে ইলেকট্রিক বাইক। 'হিমো টি ওয়ান' নামের ঐ বাইকটির বাংলাদেশি টাকায় বাজার মূল্য পড়বে প্রায় ৩৭ হাজার টাকা।
শাওমি কর্তৃপক্ষ থেকে জানানো হয়, উন্নতি প্রযুক্তির এই ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। হিমো টি ওয়ান-নামের এই ফোল্ডিং বাইকটির ওজন ৫৩ কেজি। ওয়ান বাটন স্টার্ট, মাল্টি ফাংশন কম্বিনেশন সুইচ এবং ডিজিটাল ডিসপ্লেসহ বাইকটিতে উন্নতি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ৯০ এমএম ওয়াইড টায়ার এবং এলইডি লাইট।
বাইকটির অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে- ফ্রন্ট সাসপেনশন ফর্ক, ডুয়াল কয়েলওভার রিয়ার সাসপেনশন, রিয়ার সাইড ড্রাম ব্রেক এবং ফ্রন্ট সাইড হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এছাড়া চলার পথে চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করে বাইকটি চালানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
মূলত ১৪০০০ এমইএইচের ব্যাটারি সমৃদ্ধ এবং ২৮০০০ এমইএইচ ব্যাটারিযুক্ত এই দুই ধরণের হিমো টি ওয়ান বাজারে এনেছে শাওমি। ১৪ হাজার এমএএইচের হিমো টি ওয়ান বাইক ৬০ কিলোমিটার এবং ২৮ হাজার এমএএইচের হিমো টি ওয়ান বাইকগুলো ১২০ কিলোমিটার চলতে সক্ষম। লাল, ধূসর এবং সাদা- এই ৩টি রঙে বাইকটি এখন চীনের বাজারে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে হিমো ভি ওয়ান, হিমো সি ২০ ফোল্ডিং নামে আরও দু’টি ই-বাইক বাজারে নিয়ে এসেছিল শাওমি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি