কাঁচপুরে কোটি টাকার সরকারী ক্যাবলস উদ্ধার, ২ জন গ্রেপ্তার
২৭ এপ্রিল ২০১৯, ০৭:১১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৭ হাজার ১৫০ কেজি সরকারি বৈদ্যুতিক ক্যাবলস উদ্ধার করেছে র্যাব-১১। এসময় রাজু আহমেদ (৪২) ও ইবনে সাইদ (২৫) নামে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ এপ্রিল) এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে বিদ্যুতের ক্যাবলস চোরাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৭ হাজার ১৫০ কেজি বিদ্যুতের ক্যাবলস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাইচক্রের মূলহোতা ইসহাক মোল্লা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ইসহাক মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারী বিদ্যুতের ক্যাবলস অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছিল। এই বিদ্যুতের ক্যাবলস গুলো মূলত সরকারী বিদ্যুত বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারী ক্যাবলস গুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের ক্যাবলস গুলো থেকে রাবারের কাভার খুলে কেটে সিলভার হিসেবে কেজি ধরে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন কারখানায় বিক্রি করে দেয়া হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা