পলাশে আ’লীগ নেতার বাড়ির আঙ্গিনা থেকে ককটেল উদ্ধার

২৬ এপ্রিল ২০১৯, ০৭:১৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম


পলাশে আ’লীগ নেতার বাড়ির আঙ্গিনা থেকে ককটেল উদ্ধার

পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বাড়ির আঙ্গিনা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত এই ককটেলগুলো উদ্ধার করে ডাঙ্গা ফাঁড়ি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশিদ।
তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনার উত্তর পাশে শৌচাগার মেরামত করার জন্য কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিল ওই নেতার ভাতিজা অলিউল্লাহ। পরে মাটির কাটার সময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই বিভাগের আরও