নবীগঞ্জে বিআরটিসি বাস চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দূষিত বায়ুর তালিকায় আবারও ঢাকা প্রথম
সারা দেশের তাপমাত্রা খুব বেশি কমেনি। বরং কোনও কোনও এলাকায় সামান্য বেড়েছেও। বাতাসের গতি না থাকা, শুষ্ক আবহাওয়া এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে বেড়ে গেছে ধূলিকণার পরিমাণ। ফলে বায়ু দূষণে আবারও এক নম্বরে চলে এসেছে ঢাকা।
করোনা আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাস চাপায় প্রধান শিক্ষকসহ দুই সিএনজি যাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ
ভোলায় বাসচাপায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। এ সময় ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা।
করোনাভাইরাস মোকাবিলায় আইভারমেকটিনের কার্যকারিতা রয়েছে
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন মন্ত্রিসভায় অনুমোদন
রাজাকারের তালিকা করার বিধান রেখে হচ্ছে নতুন মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। এ জন্য ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।