নরসিংদীতে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বীর মুক্তিযোদ্ধার
০৭ ডিসেম্বর ২০২০, ০২:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাদবর আলীকে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। সর্বশেষ সম্বল বসতবাড়ী বিক্রি করেও চিকিৎসার টাকা মিটাতে পারছে না পরিবার। চিকিৎসার খরচের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন পরিবার।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্যমতে, মাদবর আলী নরসিংদী জেলার ৩২৩ নং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। গত শুক্রবার (৪ ডিসেম্বর) ব্রেনস্ট্রোক করলে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন উনার উন্নত চিকিৎসা দরকার। পারিবারের দাবি, টাকার অভাবে তারা উন্নত চিকিৎসা করাতে পারছেন না।
মুক্তিযোদ্ধার ছেলে নাসির উদ্দিন বলেন, 'আমরা গরীব মানুষ, দিনে এনে দিনে খাই। আমাদের শেষ সম্বল বসতবাড়ীটি সামান্য টাকায় বিক্রি করে চিকিৎসার খরচ বহন করছি। কিন্তু বাবার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের এতো টাকা নাই।'
নাসির আরও বলেন, আমার বাবা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, দেশের মানুষের জন্য আন্দোলন, সংগ্রাম করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন। তাই মুক্তিযুদ্ধের বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
অন্য ছেলে ইসমাইল মিয়া বলেন, গত ৪ দিন ধরে হাসপাতালে আছি। দিন দিন উনার অবস্থার অবনতি হচ্ছে। বাবার উন্নত চিকিৎসার জন্য ডাক্তার বলেছেন কিন্তু খরচ মিটানোর মত টাকা আমাদের নেই। তাই বাড়িতে ফেরত নিতে হচ্ছে। আমাদের কিছুই করার সুযোগ নেই।
আলোকবালী ইউনিয়ন শাখা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট সভাপতি দেলোয়ার হোসেন বলেন, 'আমাকে মুক্তিযোদ্ধা মাদবর আলীর ছেলে বিষয়টি জানিয়েছেন। আমাদের ঠান্ডা, কাশি, জ্বরের বাইরে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। সান্ত্বনা দেয়া ছাড়া কিছুই করতে পারছি না।
মুক্তিযোদ্ধা কমান্ড লীগের নরসিংদী জেলা সভাপতি মনসুর আলী বলেন 'আমরা বিষয়টি অবগত নই। পরিবারের সাথে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো'।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তছলিমা আক্তার বলেন, 'আমরা বিষয়টি অবগত নই এবং সাহায্যের জন্য কেউ আবেদনও করেননি। এরপরও উপজেলা সমাজসেবা অফিসারকে পাঠাচ্ছি, তারা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা