বিয়ের আমন্ত্রণের বিশেষত্ব নজর কেড়েছে নেট দুনিয়ায়
১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে একটি বিয়ের আমন্ত্রণের বিশেষত্ব নজর কেড়েছে নেট দুনিয়ায়। নববিবাহিত এক দম্পতি তাদের বিয়ের আমন্ত্রণ পত্রে অভিনবত্ব এনেছেন। বিয়ের চিঠিজুড়ে শুধুই রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে বিয়ে করেন সূর্য ও ভিথুন নামের দুই তরুণ-তরুণী। বিয়ের আমন্ত্রণ পত্রে তাদেরকে চিহ্নিত করা হয়েছে দুটি পরমাণু রূপে। দুজনের নামের আদ্যক্ষর দিয়ে পরমাণুদের নাম দেয়া হয়েছে ‘এসএ’ ও ‘ভিএন’। তাদের বিয়ে হওয়ার স্থানকে উল্লেখ করা হয়েছে ‘ল্যাবরেটরি’ বলে। বিয়ের দিনকে লেখা হয়েছে ‘রিঅ্যাকশন অন’।
বিয়ের আমন্ত্রণপত্রে লেখা বার্তাতেও ছড়িয়ে আছে রসায়ন। সেখানে লেখা হয়েছে- ‘ভিথুন ও সূর্য পরমাণু বাবা-মার কাছ থেকে পাওয়া অ্যাক্টিভেশন এনার্জিকে (আশীর্বাদ) কাজে লাগিয়ে অণুতে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনার উষ্ণ প্রতিক্রিয়াসহ এই বন্ধন (ক্যাটালিস্ট) অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ রইল।’
এদিকে, ওই এলাকার এমপি শশী থারুরও বিয়ের আমন্ত্রণপত্রটি পোস্ট করে নব দম্পতিকে আশীর্বাদ করেছেন।
বিভাগ : বিশ্ব
বিষয় : international
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ