বাংলাদেশ ভ্রমণে ‘তৃতীয় পর্যায়ের সতর্কতা’ জারি যুক্তরাষ্ট্রের
২৬ জানুয়ারি ২০২১, ০৮:০০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। সোমবার কোভিড-১৯ মহামারিকে কারণ হিসেবে হাজির করে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও চালু হয়েছে। সে কারণে সবশেষ নির্দেশনায় বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের ওয়েবসাইটের তথ্যে দেখা যাচ্ছে, করোনার কারণে বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। হালনাগাদকৃত তথ্যে বলা হয়েছে, ভ্রমণের ক্ষেত্রে কোভিডের বাইরে আর কোনও হুমকি নেই। তবে অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে এমনিতেই বিদেশিদের ওপর অপরাধের নজির কম। তবে জনবহুল এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়ে ভ্রমণকারীদের সচেতন থাকতে হবে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ