মেক্সিকোতে ১৪ পুলিশ নিহত
১৫ অক্টোবর ২০১৯, ০৫:৫৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ এএম
টাইমস ডেস্ক :
বন্দুকধারীদের অতর্কিত হামলায় মেক্সিকোতে ১৪ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় (১৪ অক্টোবর) সোমবার দেশটির মিশোকান প্রদেশের এল আগুয়াজে এলাকায় এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়, আদালতের একটি রায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকটি পিকআপ নিয়ে পুলিশের গাড়িবহর চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় তারা। একপর্যায়ে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এসময় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষদের শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, আপনি আগুন দিয়ে আগুন নেভাতে পারবেন না। সহিংসতার বিরুদ্ধে লড়াই সহিংসতা দিয়ে করা যায় না। শয়তানের বিরুদ্ধে লড়াই শয়তান দিয়ে হয় না- আপনি যদি শয়তানের বিরুদ্ধে লড়তে চান তাহলে সৃষ্টিকর্তার নির্দেশনা মোতাবেক লড়তে হবে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি