চীন পাকিস্তানকে দিচ্ছে তিনশ অত্যাধুনিক ট্যাঙ্ক
১২ অক্টোবর ২০১৯, ০৭:৩১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম
টাইমস ডেস্ক:
বর্তমানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং চীনের প্রেসিডেন্টের জন্য শুক্রবার বিশেষ একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে জিনপিংয়ের রসনা তৃপ্তিতে কার্যত কোন ধরনের কমতি ছিল না। দক্ষিণী কুইজিনের সঙ্গে জিনপিংয়ের পরিচয় করিয়ে দিতে নৈশভোজে ছিল হরেক রকমের জিভে দক্ষিণী খাবারও। তবে ভারতে এত আপ্যায়ন সত্ত্বেও পাকিস্তানকে তিনশটি অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জানা গেছে, ইসলামাবাদের বায়না মতো পাকিস্তানি সেনার হাতে ৩০০টি 'ভিটি-৪' ট্যাঙ্ক তুলে দেবে বেইজিং। শুধু তাই নয়, প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও রাজি হয়েছে চীন। ফলে এবার পাকিস্তানেই তৈরি হবে ওই ট্যাঙ্কগুলি।
উল্লেখ্য, তুরস্কের আলতে, দক্ষিণ কোরিয়ার কে-২, রাশিয়ার টি-৯০ ও চীনা ভিটি-৪ ট্যাঙ্কে আগ্রহ প্রকাশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতের হাতে টি-৯০ রয়েছে এবং বাকীগুলির তুলনায় চীনা ট্যাঙ্ক অনেকটাই সস্তা। ফলে শেষমেশ ভিটি-৪ কেনার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুধু তাই নয়, কয়েকদিন আগেই চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করে পাক সেনা ও লালফৌজ।
বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক মদদ দেবে চীন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেইজিং আলাপ-আলোচনা হলেও ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।
প্রসঙ্গত, বছর দেড়েক আগে চীনের ইউহান শহরের নয়নাভিরাম রিসর্টে আদতে যা ছিল দুই দেশের রাষ্ট্রপ্রধানের ঘরোয়া পরিবেশে বৈঠকী আড্ডার রেশ ধরেই গতকাল দিল্লি এসেছেন চীনা প্রেসিডেন্ট। ভারত-চীন সম্পর্ক মজবুত করার যে চীনা উদ্যোগ শুরু হয়েছিল চীনের ইউহানে, সেই রেশ জিইয়ে থাকল তামিলনাড়ুর মামাল্লাপুরমেও। কূটনৈতিক সূত্রের খবর, কাশ্মীর, আকসাই চিন, অরুণাচল সীমান্ত, ডোকলাম, তিব্বত, দক্ষিণ চীন সাগর, জিনজিয়াং, উইঘুর, তাইওয়ান, হংকংসহ সাম্প্রতিককালের সবগুলো আলোচিত, দমন ইত্যাদি ইস্যুগুলি নিয়ে বেশি জোর দেবেন এবং আলোচনা করবেন।
বিভাগ : বিশ্ব
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন