‘অনলাইন জুয়ার’ আসর থেকে ৫ বাংলাদেশি আটক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৬:০৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির অনলাইন দ্বিভাষিক সংবাদ পোর্টাল ফ্রি মালয়েশিয়া টুডে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মালয়েশীয় পুলিশ জানিয়েছে, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো, বাংলাদেশি জুয়াড়িদের উদ্দেশ্যেই এই আসর বসানো হতো বলেও প্রতিবেদনটিতে জানানো হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালানো হয়। অভিযান থেকে বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোনও জব্দ করা হয়েছে।
দেশটির বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান জুয়ার বিষয়টি নিশ্চিত করার পরদিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্টটিতে অভিযান চালানো হয়।
ওইসময় সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি জানান, প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো ওই আসর থেকে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা