ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়াতে ৮ শিশুসহ ১০ জন নিহত
১৮ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় ৮ শিশুসহ ১০ জন জন নিহত হয়েছে। সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনায় একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে আরও ৭ জন আহত হয়েছেন।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যরাতের ঠিক আগে দুর্ঘটনার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল। তারা বলেছে, গাড়ি থেকে ট্রেলার লরিটি তুলতে একটি ক্রেন ব্যবহার করতে হবে যাতে ক্ষতিগ্রস্তদের বের করা যায়। যে গাড়িটি ট্রেলার লরিতে পিষ্ট হয়েছিল তাতে ৮ শিশুসহ ১০ জন মানুষ ছিল।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস জানান, দুর্ঘটনায় ১৭ জন ছিলেন, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতরা একজন পুরুষ ও একজন নারী, অন্য ৮ জন শিশু, যাদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে।
তিনি জানান, নিহতরা হলেন নুরুল নাজিয়াহ বুয়ং (৩৭) এবং তার আট সন্তান ও একজন মেকানিক, মোহাম্মদ রাহিমিবিন রোলেক্স (২৭)। শিশুরা ছিল ১০ মাস বয়সী মুহাম্মদ রাইদ ফাতি আবদ রাজাক; পুতেরি নুর আইন সিলওয়ানা আবদ রাজ্জাক, মুহাম্মদ হিদায়াত হাকিমি আবদ রাজ্জাক, মুহাম্মদ রোলকাইজাত রেজকি আবদ রাজ্জাক, মুহাম্মাদ আইজাত সায়াজওয়ান আবদ রাজাক, পুতেরি হিদায়া আবদ রাজ্জাক, রাজাতুল আলিয়া আবদ রাজাক, ১৬ এবং মুহাম্মদ রাজারুল আমিন আবদ রাজ্জাক। সবার মরদেহ শাহ আলম হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- নুরুল নাজিয়ার স্বামী আবদ রাজাক মাজিত এবং তাদের চাচাতো বোন মিমি নাফিসা আবদুল্লাহ; ইহয়াত সুফি শকিপ এবং উম্মি নাসুহা আন্নুয়ার।
তিনি আরো বলেন, ট্রেলার লরির চালক মোহাম্মদ খাইরোল কামাল আবদুল্লাহ, তার দুই ছেলে হাইকাল হাজিক, হাফি হামজি,নামে পরিচিত, যারা তার সাথে ভ্রমণ করছিলেন, দুর্ঘটনায় অক্ষত অবস্থায় তারা রক্ষা পান।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি