পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। গ্রামের বাড়ী থেকে দূর্গাপূজা উদযাপন শেষে ফ্ল্যাটে ফিরে দেখেন, দরজা ভেতর থেকে আটকানো আর বাইরে জানালার গ্রিল কাটা। পরে ওই গ্রিলের ভেতর দিয়ে ঢুকে ফ্ল্যাটের দরজা খুলে দেখা যায়, সবকিছু তছনছ হয়ে আছে, চুরি হয়ে গেছে সব স্বর্ণালংকার ও নগদ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
পাঁচ বছর ধরে এ ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়াবাসায় বসবাস করছেন সুখন চৌধুরি (৫১)। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে রং মাস্টারের কাজ করেন। নেত্রকোনার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামের মতীন্দ্র চৌধুরীর ছেলে তিনি।
ভুক্তভোগী সুখন চৌধুরী এবং তার স্ত্রী পূরবী পণ্ডিত জানান, স্বজনদের সঙ্গে দূর্গাপূজা উদযাপন করতে রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টার গুহিয়ালা গিয়েছিলেন তারা। পূজা উদযাপন শেষে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে তারা নরসিংদীর বাসায় ফেরেন। বাসায় পৌঁছার পর তারা দরজা খুলতে পারছিলেন না। বাজার থেকে তালার মিস্ত্রী এনে তালা কাটার পরও ওই দরজা খুলতে না পারায় তাদের সন্দেহ হয়। বাসাটির পেছনের দিকে গিয়ে সুখন চৌধুরী দেখেন, জানালার গ্রিল কাটা।

পরে স্থানীয়দের সহায়তায় ওই জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। এসময় ফ্ল্যাটের দরজা খুলে দিয়ে তিনি দেখেন, ঘরের আসাববপত্র ও জামাকাপড় এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারি ভাঙা। আলমারিটির ভেতরে রাখা ৮ ভরি স্বর্ণালংকার আর নগদ ৫০ লাখ টাকাও নেই।
ভুক্তভোগী সুখন চৌধুরী আরো জানান, একটি ডাইং কারখানা করার জন্য ভাইয়ের কাছে গ্রামের বাড়ির জমি বিক্রি করে ২৫ লাখ টাকা, বন্ধুর কাছ থেকে ধার নেন ১০ লাখ এবং নিজের জমানো আরো ১৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা বাসায় রাখেন। ডাইং কারখানা করার কথাবার্তাও প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল। যার কারণে সব টাকাই তিনি একত্রে করে নিজ বাসায় রেখেছিলেন। তাদের এ অনুপস্থিতিতে চোরের দল ফ্লাটের বাহিরের পার্শ্বের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সব তছনছ করে আলমারী থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় এবং ফ্লাটের প্রধান ফটকের ভিতর ধিক দিয়ে দরজায় সিটকেরি আটকে রাখে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এই ঘটনায় সরাসরি জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের