গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
২৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীসহ সারা দেশে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে আস্থা ও সুনামের প্রতীক নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ সফলতার সাথে ২০ বছর পূর্ণ করেছে। ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ নদীবাংলা গ্রুপের প্রধান কার্যালয়ে কেক কেটে ও আকাশে রং-বেরঙের বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহি।
উদ্বোধন শেষে প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, “নদীবাংলা গ্রুপ দীর্ঘ দুই দশক ধরে নরসিংদীসহ দেশের বিভিন্ন প্রান্তে পরিকল্পিত আবাসিক ও মানসম্মত বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আধুনিক স্থাপত্যশৈলী, সময়মতো হস্তান্তর এবং গুণগত মান ধরে রাখার কারণে আবাসন খাত ও শিল্পগ্রুপটি গ্রাহকদের কাছে আজ আস্থা ও বিশ্বস্ততার শেষ ঠিকানায় পরিণত হয়েছে। আবাসন সংকট নিরসনে ভূমিকা রাখাসহ দেশের বাণিজ্যক অবকাঠামো নির্মাণে ভবিষ্যতেও সুনামের সাথে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।"
বিভাগ : নরসিংদীর খবর
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার