প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতা। এতে ছবি আঁকা, গান, হামদ-নাত, কেরাত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ সোলায়মান হোসেন, নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম খান নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি ডা. মো. আবু কাউছার সুমন। অনুস্টানের সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। বিভিন্ন পরিবেশনায় তাদের সাবলীল অংশগ্রহণ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ