এ বছরও সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের
০৫ মে ২০২১, ০৭:৪৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের বাদ রেখেই হজ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। দুনিয়া জুড়ে করোনাভাইরাসের মহামারির প্রকোপ বৃদ্ধি এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার (৫ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের মহামারির প্রেক্ষাপটে গত বছর বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করে সৌদি আরব। শুধুমাত্র দেশটিতে অবস্থানরতদেরই হজ পালনের সুযোগ দেওয়া হয়। এবারও সেই রকম কিছু করার পরিকল্পনা চলছে।
মহামারি শুরুর আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ হজ আয়োজনে অংশ নিতেন। সপ্তাহজুড়ে এই আয়োজনে সৌদি আরবের মক্কা ও মদীনার বিভিন্ন পবিত্র স্থানে সমবেত হতেন হাজিরা। এছাড়া বছর জুড়েই উমরাহ পালন করতেন আরও বহু মানুষ। প্রতি বছর এই খাত থেকেই দেশটি এক হাজার দুইশ’ কোটি ডলারের বেশি আয় করতো।
হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এবার বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবলমাত্র দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন কিংবা হজ শুরুর ৬ মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদেরকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া অংশগ্রহণকারীদের বয়সসীমাও বেধে দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে টিকাগ্রহণকারী বিদেশিদের হজের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে টিকার ধরন, সেগুলোর কার্যকারিতা এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা