লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
১৩ নভেম্বর ২০২০, ০৬:৫১ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) অন্তত ৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম।
এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি জানায়, নারী ও শিশুসহ নৌকাটিতে ১২০ জনেরও বেশি মানুষ ছিল। লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ৪৭ জনকে জীবিত এবং ৩১ জনের লাশ উদ্ধার করেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সেন্ট্রাল ভূমধ্যসাগর এলাকায় দুটি নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। একই সময়ে ওই অঞ্চলে থাকা বেসরকারি একটি সংস্থার উদ্ধারকারী জাহাজ ‘ওপেন আর্মস’ তিনটি পৃথক অভিযানে ২০০রও বেশি মানুষকে উদ্ধার করেছে।
প্রসঙ্গত, উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার এ বিপজ্জনক পথে প্রায়ই বিভিন্ন নৌযান দুর্ঘটনায় পড়ে। চলতি বছর কেবল ভূমধ্যসাগরেই ইউরোপ পৌঁছানোর চেষ্টা করা অন্তত ৯০০ মানুষের সলিল সমাধি হয়েছে বলে জানিয়েছে আইওএম।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা