নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশিকুর রহমান।
এর আগে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে ও সহযোগী শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
মোঃ আশিকুর রহমান জানান, জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে সদর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও তাঁর দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা হতে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সে অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল বলে জানায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেট এর সহযোগী ১১ মামলার আসামি রাকিবকেও গ্রেপ্তার করে ডিবি।সনেট মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র সহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ