শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শিবপুরে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভুইয়ার ছেলে। তিনি কাঠ কাটা, রাজমিস্ত্রীর কাজসহ বিভিন্ন কাজের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। এসময় স্থানীয় কিছু লোকজনের উপস্থিতি থাকলেও ঘটনার পর থেকে ভয়ে হত্যার বিষয়ে কেউ মুখ খুলছেন না। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, দুই শিশু সন্তানের জনক আলম মিয়া কাঠুরিয়ার কাজসহ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী আলম মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তবে ঠিক কারণে এ হুমকি দেয়া হয়েছিল তা বুঝতে পারছেন না তারা।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সাথে কথা বলে হত্যার কারণ, কে বা কারা হত্যার সাথে জড়িত এবং জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২