সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ভূইয়ার সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিতকরণ, অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং গঠনতন্ত্র প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন,অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া।এছাড়া সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মো: আব্দুল্লাহ, নওশের আহমেদ,কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম বাদল, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কাজল, সহ-সাংগঠনিক আপেল মাহমুদ সিকদার, সফিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক আব্দুল হক, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন ও মো: হান্নান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রিয় বিদ্যাপীঠের গৌরবময় ঐতিহ্য, মর্যাদা সমুন্নত রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার নিয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে।
এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন তৈরি এবং সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার