ক্ষমতাচ্যুত হেলন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা
১০ নভেম্বর ২০২০, ০৮:৪০ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ক্ষমতাচ্যুত করতে সখ্যাগরিষ্ঠ সদস্যরা ভোট দিয়েছেন তারই পার্লামেন্টে। তার বিরুদ্ধে অভিযোগ, ঘুষের বিনিময়ে একটি নির্দিষ্ট সংস্থাতে সরকারি কাজ দিয়েছেন তিনি। এ নিয়ে মঙ্গলবার সংসদে রীতিমতো নাজেহাল হতে হয় তাকে।
ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনও ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুলাইয়ে।
প্রেসিডেন্টের দুর্নীতি ঘিরে গত কয়েক মাস ধরে পেরুতে রাজনৈতিক সঙ্কট চলছে। গত দুই মাসে প্রেসিডেন্ট ভিজকারাকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে অন্তত দু’বার উদ্যোগ নেয়া হয়।
পেরুর দক্ষিণের মোকুগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন ৫৭ বছর বয়সী ভিজকারা প্রায় ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ঘুষের বিনিময়ে একটি সংস্থাকে সরকারি কাজ দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। তবে বারবারই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা