গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ড, জরিমানা ৫ লাখ
১১ জুন ২০২০, ১২:০৯ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের ক্ষমতাসীন সরকার গরু জবাই ঠেকাতে একটি আইনে সংশোধনী এনেছে। নতুন আইনটিতে গরু জবাইয়ের শাস্তি হিসেবে ১০ বছরের কারাদণ্ডের বিদান রাখা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাজ্য মন্ত্রিসভায় ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ নামের আইনটি অনুমোদন করা হয়।
মন্ত্রিসভায় গৃহীত ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ অনুযায়ী, রাজ্যে কেউ গরু জবাই করলে ১০ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অন্যদিকে, কেউ যদি গবাদিপশুর অঙ্গহানি করে তার জন্য ৭ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। রাজ্যে গরু জবাই সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ওই আইন করা হয়েছে।
দেশটিতে আরও অনেক রাজ্য রয়েছে, যেখানে গরু জবাইয়ের বিষয়ে কঠোর আইন রয়েছে। আবার এমন অনেক রাজ্য রয়েছে যেখানে গরু জবাইয়ে কোনও বিধিনিষেধ নেই। এসব আইন সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তৈরি করা হয়েছে।
ভারতীয় সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রাজ্য আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও পশুপালনের উন্নতির চেষ্টা করতে পারবে বলে উল্লেখ রয়েছে। তাদের উন্নতির জন্য গরু, বাছুর এবং অন্যান্য দুধের পশুর হত্যা রোধ করার জন্য রাজ্য বিশেষভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা পেয়েছে। যদিও ওই অনুচ্ছেদে কোনও রাজ্যকে এ সংক্রান্ত আইন তৈরি করার জন্য কোনও বাধ্যবাধকতা রাখা হয়নি।
সংবিধানের ওই অনুচ্ছেদ অনুসরণ করে কিছু রাজ্যে গবাদিপশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কয়েকটি রাজ্যে গরু জবাইয়ের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। দেশে মোট ১১ টি রাজ্য রয়েছে, যেখানে গরু জবাইয়ের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। ১০ টি এমন রাজ্য রয়েছে যেখানে অবশ্য নিষেধাজ্ঞা নেই। একইসাথে, এমন ৮ টি রাজ্য রয়েছে যেখানে গরু জবাইয়ের উপরে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।
উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরায় গরু জবাইয়ের বিরুদ্ধে কোনও আইন নেই। মণিপুরে গরু জবাইয়ে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। মণিপুরে আইন বলছে, যে কাউকে যদি গরু হত্যা করতে দেখা যায়; তবে তার শাস্তি হতে পারে। কিন্তু মণিপুরে প্রকাশ্যে গরুর মাংস বিক্রি হয়।
আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, লাক্ষাদ্বীপ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরায় গরু জবাইয়ের ওপর কোনও বিধিনিষেধ নেই। সূত্র: পার্সট্যুডে।
বিভাগ : বিশ্ব
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার