থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত
১১ অক্টোবর ২০২০, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। হতাহতরা সবাই বাসটির আরোহী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮ টার দিকে রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ জানিয়েছে, চা চোয়েং সাও প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যাচ্ছিলেন বাসটির ৬০ যাত্রী। পথিমধ্যে একটি ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় বাসের ১৮ আরোহী নিহত হয়। আহত হয় আরও অনেকে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে রেল লাইনের ট্র্যাকের ওপর বাসটিকে পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ক্রেন ছাড়া সেখান থেকে এটি সরানো সম্ভব নয়।
এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চানওচা। একইসঙ্গে যথাযথ তদন্তেরও ঘোষণা দিয়েছেন তিনি।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা