হজ নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা
০৬ জুলাই ২০২০, ১২:৩০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা হজ করতে পারবেন। ফলে বাংলাদেশসহ অন্যসব দেশ থেকে এবার হজযাত্রা বন্ধ থাকছে। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার।
সোমবার (৬ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজে কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা।
করোনার সংক্রমণ প্রতিরোধে এবারের হজে ১ হাজার জনকে সুযোগ দেয়ার কথা গত জুনে জানায় সৌদি সরকার। আধুনিক যুগে প্রথমবার বিদেশি মুসলিমদের জন্য হজ নিষিদ্ধ করে। এবার নতুন করে কিছু স্বাস্থ্যবিধি যুক্ত করলো কর্তৃপক্ষ।
ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের মধ্যে। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এসব জানায়।
সীমিত সংখ্যক হাজিরা মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত হবে এবারের হজ, এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেককে সবসময়ের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।
উল্লেখ্য, প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম প্রতি বছর হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল। হজে যেতে ইচ্ছুক ৬৭ হাজার মানুষ ইতোমধ্যে নিবন্ধনও করেছেন। সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারবেন না।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা