আপনারা কেন নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছেন: নরসিংদীতে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
২১ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি সোমবার (২১ জুলাই) বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলন নরসিংদী শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, নরসিংদীর আদালতের দিকে চেয়ে দেখেন, সেখানকার অবস্থাটা কী, ন্যায় বিচার হচ্ছে না। সেখানে একদল মানুষ গিয়ে বিচারককে চাপ প্রয়োগ করে, একপক্ষে রায় দিতে হবে। এক পক্ষে কোন উকিল দাড়াতে পারবে না। শুধু নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়নি, আপনারা কেন নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ভাল ছিলেন বলেই ৯১ এ আপনারা ক্ষমতায় গিয়েছিলেন, পরে আর যেতে পারেননি কেন? এর পরে আবারও ২০০১ এ ক্ষমতায় বসেছিলেন পরে আর পারেননি, কারণ মানুষ আপনাদের ভোট দিয়েছিল আপনারা পরীক্ষায় ফেল করেছিলেন। দুর্নীতিতে হ্যাট্টিক করেছিলেন। র্যাব বিএনপির আমলে সৃষ্টি করা হয়েছিল, সন্ত্রাস বিরোধী কাজের জন্য। র্যাবের হাতে সবচেয়ে বেশি মানুষ মরেছিল বিএনপিরই।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলাম হলো সকলের মুক্তির জন্য। ইসলাম হলো একটি ফ্যাক্টরি যেখানে খারাপ মানুষ ঢুকবে, ভাল হয়ে বের হবে। আওয়ামী লীগ-বিএনপিতে ভাল মানুষ ঢুকবে, খুনী হয়ে বের হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম নাই কেন? পরিকল্পিতভাবে বলা হচ্ছে ইসলাম আসলে এই হবে, সেই হবে। এখন গোটা জাতি জাগ্রত হয়েছে, ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে। আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন, ফেল করলে আর পরীক্ষার হলে যাব না।
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান প্রমুখ। এসময় অন্যান্য নেতৃবৃন্দসহ নরসিংদীর বিভিন্ন সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি দোয়া ও শোক প্রকাশ করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা