রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত
২১ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
সোমবার (২১ জুলাই) সকালে রায়পুরার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
নিহত মোমেনা বেগম সায়দাবাদ এলাকার আক্তার মিয়ার স্ত্রী। পরিবারের দাবী গুলিতে মারা গেছেন ওই নারী।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আজ ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামের এক নারী নিহত হয়। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা