হজ পালনে সৌদি আরব গ্রহণ করছে নতুন সিদ্ধান্ত
১০ জুন ২০২০, ১২:৫১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) এবছর হজ পুরোপুরি বাতিল না করে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত গ্রহন করছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রটি বলছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ করতে সৌদি আরব আসে। তবে এ বছর প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ যেতে পারবেন ২০ শতাংশ যাত্রী। তবে সেক্ষেত্রে কোন বয়স্ক হাজির সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
সৌদিতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়ছে বিশ্বের বেশিরভাগ দেশেই। করোনা সংক্রমণের কারণে সংশয় দেখা দিয়েছে হজ নিয়ে।
এদিকে গত মার্চে বিশ্বব্যাপী মুসলিমদের আপাতত হজের পরিকল্পনা বাদ দেয়ার পরমর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালনও।
সম্প্রতি সৌদি আরবের হজ সংশ্লিষ্ট একটি সুত্র রয়টার্সকে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজের অনুমতি দেয়ার চিন্তা করছে। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ হজ বাতিলের জন্যও চাপ দিচ্ছেন বলে জানা গেছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা