করোনায় আক্রান্ত সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য!
০৯ এপ্রিল ২০২০, ০৪:৫২ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:২৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। সৌদি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তের দিক থেকে বিদেশি নাগরিকদের হার সৌদি নাগরিকদের তুলনায় বেশি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজপরিবারের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে গণমাধ্যমটি।
রিপোর্টে বলা হয়েছে, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। রাজ পরিবারের ঘনিষ্ঠ দুইজন সদস্য এই তথ্য জানিয়েছেন।
সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন। রাজ পরিবারের আরও কয়েকজন সদস্য অসুস্থতাবোধ করছেন।
সৌদি বাদশাহ সালমান রাজপরিবার ছেড়ে জেদ্দায় একটি ভবনে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। ক্রাউন প্রিন্স সালমান এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য রাজপরিবার ছেড়ে দূরবর্তী এলাকায় অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির প্রসিদ্ধ হাসপাতালগুলোর বিখ্যাত সব চিকিৎসক যারা সৌদি রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা দিয়ে থাকেন তারা ৫০০ বেডের একটি হাসপাতাল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সেখানে রাজপরিবার ও তাদের ঘনিষ্টদের মধ্যে যারা করোনা সন্দেহভাজন তাদের চিকিৎসা দেয়া হবে।
এদিকে, দিন যতই যাচ্ছে সৌদিআরবে থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে। নিজেদের ব্যবসা বাণিজ্য, চাকরি, বেতন ভাতা সব কিছু বন্ধ থাকায় সামনের দিনগুলোতে কীভাবে চলবেন এ নিয়েও তাদের মাঝে রয়েছে এক ধরনের মানসিক অস্থিরতা। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাও কারফিউর কারণে অবস্থান করছেন ঘরে।
সৌদি আরবে বিশ লাখের বেশি বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নিজেদের পরিবার পরিজন নিয়ে সেখানে অবস্থান করছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রীর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ রোগে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে যারে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা